1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৬:১০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বাবুল মিয়া, ‎তাহিরপুর(সুনামগঞ্জ)প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎সুনামগঞ্জের তাহিরপুরে প্রতিপক্ষের লোক জনের দুই দফা হামলায় বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাটের ঘটনায় সুষ্ঠু তদন্ত,দোষীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি,নিরাপত্তা নিশ্চিত,ক্ষতিপূরণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভোক্তভোগী পরিবার। শুক্রবার(২১ আগষ্ট) দুপুরে উপজেলার বাদাঘাট বাজারের বাদাম পট্রিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষে রুমা আক্তার লিখিত বক্তব্যে বলেন, উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট গ্রামে গত ১৫ আগষ্ট শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরদিন ১৬ই আগষ্ট একই গ্রামের রান মিয়া ও আলতাবের নেতৃত্বে ৩০-৪০ জনের একটি সন্ত্রাসী গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুর নুরসহ তার আত্মীয় স্বজনের ৮-৯ টি বসতবাড়িতে হামলা চালায়।

এ সময় বাড়িতে থাকা লোকজন পড়নের কাপড় ও শিশুদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে কোন রকম জীবন রক্ষা পেলেও হামলাকারীরা ঘর ভাঙচুর ও লুটপাট চালিয়ে ধান,গরু,নৌকা, মোটরসাইকেল,স্বর্ণালংকার,নগদ টাকা ও ইলেকট্রনিক সামগ্রী সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় রুমা আক্তার বাদী হয়ে সুনামগঞ্জের দ্রুত বিচার আদালতে ২৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করে।

মামলা দায়ের পর আবারও ১৭ই আগস্ট একই হামলাকারীরা আবারও আব্দুর নুরের অন্যান্য
আত্মীয় স্বজনের বসত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে টিনের বেড়া,শোকেস ও আসবাবপত্র ভাঙচুর করে,শোকেসের তালা ভেঙে প্রায় ৩ ভরি স্বর্ন,৬ ভরি রুপা, নগদ ৮০ হাজার টাকা,১০০ মণ ধান,দুটি ফ্রিজ,তিনটি ষাঁড়,চারটি গাভিন গরু, ধান ভাঙানোর মেশিন, পাওয়ার টিলারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে হামলাকারীরা তামান্না বেগমকে মারধর ও শ্লীলতাহানি চেষ্টা করে।

‎এ ঘটনায় আছমা খাতুন গত ১৭ আগস্ট তাহিরপুর থানায় ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ১০ থেকে ১৫ অজ্ঞাত রেখে উল্লেখ করে অভিযোগ দায়ের করেছে।

রুমা আক্তার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দাবি করেন,বর্তমানে চরম নিরাপত্তাহীনতার রয়েছি। ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবী জানিয়েছেন।

‎তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিক ভাবে পাওয়া যায়নি।

এই ঘটনায় মামলার তদন্ত কর্মকর্তা ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই রফিক আহমদ জানিয়েছেন,এই বিষয় তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

তাহিরপুরে প্রতিপক্ষের হামলায় বাড়িঘর ভাঙচুর,লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ১২:০৫:৫৮ অপরাহ্ণ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬