1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা করছে সরকার

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

ঢাকার প্রধান সড়ক ও মহাসড়কে ব্যাটারিচালিত রিকশার চলাচল নিয়ন্ত্রণে দ্রুত নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। কোন এলাকায় ও কোন ধরনের সড়কে এসব যান চলাচল করতে পারবে, যানবাহনের কারিগরি মান ও নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় নীতিমালায় নির্ধারণ করা হবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

ব্রিফিংয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, তথ্য প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী এমপি এবং মন্ত্রণালয়ের সচিব মাহবুব ফারজানা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে গণতান্ত্রিক সরকারের ছয় মাসের কার্যক্রম ও অগ্রগতি নিয়ে প্রকাশিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার পরিবর্তনের পর রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে বড় ও প্রধান সড়কেও এসব যান চলাচল করছে। এতে মানুষের যাতায়াতে কিছুটা সুবিধা হলেও যানজট ও সড়ক ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হয়েছে।

তিনি বলেন, ব্যাটারিচালিত রিকশার অনেক চালকের প্রয়োজনীয় প্রশিক্ষণ নেই। পাশাপাশি এসব যানবাহনের কারিগরি মান, নির্মাণ কাঠামো ও নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। এসব দিক বিবেচনায় নিয়ে সরকার একটি সমন্বিত নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।

উপদেষ্টা জানান, নীতিমালায় কোন এলাকায় এবং কোন ধরনের সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচল করতে পারবে, তা স্পষ্ট করা হবে। একই সঙ্গে যানবাহনের কারিগরি সক্ষমতা, মান ও নিরাপত্তা এবং চালকদের প্রশিক্ষণ নিয়েও নির্দেশনা থাকবে।

ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরু

সংবাদ ব্রিফিংয়ে সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচি ফ্যামিলি কার্ডের দ্বিতীয় পর্যায় শুরুর বিষয়টিও তুলে ধরা হয়। কিশোরগঞ্জ সদর উপজেলার লতিফাবাদ ইউনিয়নে ৪৫৭ জন উপকারভোগীর হাতে কার্ড তুলে দেওয়ার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে।

ডা. জাহেদ উর রহমান জানান, চলতি অর্থবছরে দেশের ৪১ লাখ পরিবার ফ্যামিলি কার্ডের আওতায় আসবে। এ কর্মসূচিতে সরকারের প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয় হবে।

তিনি বলেন, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষের জন্য আর্থিক সহায়তা নিশ্চিত করা সরকারের অন্যতম বড় অগ্রাধিকার। দরিদ্র মানুষের হাতে অর্থ পৌঁছালে তারা তা দ্রুত বাজারে ব্যয় করবেন। এতে শুধু উপকারভোগী পরিবার নয়, সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

তার ভাষ্য, ফ্যামিলি কার্ডের অর্থ বাজারে প্রবাহিত হয়ে চাহিদা তৈরি করবে। এর ফলে নতুন ব্যবসা ও শিল্প গড়ে ওঠার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হতে পারে। প্রায় ১৪ হাজার কোটি টাকার এই ব্যয় অর্থনীতিতে বহুগুণ প্রভাব ফেলতে পারে বলেও আশা প্রকাশ করেন তিনি।

মৎস্য খাতে বাংলাদেশের অগ্রগতি

মৎস্য খাতের অগ্রগতি তুলে ধরে উপদেষ্টা বলেন, মিঠাপানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে। কৃষির বিভিন্ন খাতে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির মধ্যে মৎস্য খাতও অন্যতম বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১৮:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নীতিমালা করছে সরকার

আপডেট সময় : ০৮:১৮:২৬ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬