1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

মীর হোসেন মোল্লা, বিশেষ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

কুমিল্লার চৌদ্দগ্রামে চুরি ছিনতাই যেন থামছেই না। একসময় রাতের আঁধারকে ছিনতাইকারীদের প্রধান ভরসা মনে করলেও এখন দিন দুপুরেও ব্যস্ত শপিং মহল এবং হাসপাতালে ছিনতাইয়ে নেমে পড়ছে সংঘবদ্ধ চক্র। টাকা, মোবাইল ফোন কিংবা স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। এতে চৌদ্দগ্রামজুড়ে বাড়ছে আতঙ্ক।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ১০ টার সময় মুন্সীরহাট ইউনিয়নের আনন্দপুর গ্রামের বেলাল মিয়ার স্ত্রী মোসাঃ নুরজাহান বেগম (৩৮) চিকিৎসা নিতে যায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ডাক্তারের রুমে প্রবেশের পথে ছিনতাইকারী এবং দালাল চক্রের সদস্যরা প্রচন্ড ভিড় জমায়। সিরিয়াল অনুযায়ী রোগী নুরজাহান বেগম প্রবেশের জন্য নাম ডাকলে, দুপাশের ভিড় উপেক্ষা করে ডাক্তার জাবেদের চেম্বারে প্রবেশের মাঝপথে, পরিকল্পিতভাবে দাঁড়িয়ে থাকা ছিনতাইকারী চক্র কৌশলে গতিরোধ করে। তাৎক্ষণাৎ রোগী নুরজাহান বেগম সামনেও এগোতে পারছেনা পিছনেও যাওয়ারও পথ বন্ধ হওয়ায় অজ্ঞাত একটি ব্যক্তি অতি উৎসাহ হয়ে নুর জাহানের কোলে থাকা তার শিশু বাচ্চাটি কোলে নেয়ার জন্য টানা হেচড়া করে। বাচ্চা কোলে নেয়ার সহযোগিতার অভিনব কৌশলে নুরজাহানের গলায় পড়িহিত একভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। বিষয়টি তাৎক্ষণাৎ হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যদের অবিহিত করলে কোন সুরহা মেলেনি। অল্প কয়েক মিনিটের ব্যবধানে ডাক্তার রানার চেম্বারের আসা অন্য আরেকজন রোগীরও একটি চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীর খপ্পরে পড়ে স্বর্ণ হারানো মহিলাদের কান্নার আর্তনাদ হাসপাতালের ভবন কেঁপে উঠে। বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও তোফায়েল আহমেদ বলেন, আমাদের হাসপাতালের একটা সিসি ক্যামেরা স্থাপন করা আছে। তাও এটি আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় স্থাপন করা হয়েছে। সরকারীভাবে পুরো এলাকা নিয়ন্ত্রণ করার জন্য সিসি ক্যামেরার আওতায় আনতে আমি সরকারের কাছে আবেদন করেছি। গত কিছু দিন আগেও একটা মহিলা ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছি। এঘটনার বিষয়ে সিসি ক্যামেরা দেখে ছিনতাইকারীকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা ২ রোগীর স্বর্ণ ছিনতাই!

আপডেট সময় : ০৮:৪৩:৫৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬