1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পানছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত

পানছড়ি প্রতিনিধি:আল আমিন হোসেন
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে খাগড়াছড়ির পানছড়িতে আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে বর্ণাঢ্য জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, সকাল ৮টায় পানছড়ি জিরো পয়েন্ট থেকে র‍্যালিটি শুরু হয়ে পানছড়ি বাজার পর্যন্ত প্রদক্ষিণ করে।

র‍্যালিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের পাশাপাশি শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, মহানবী ﷺ-এর জীবনাদর্শ ও সুন্নাহ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং ঈদে মিলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য তুলে ধরাই ছিল এ র‍্যালির মূল উদ্দেশ্য।

সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে র‍্যালিটি সম্পন্ন হওয়ায় আয়োজকরা অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

পানছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৮:৩৮:১৬ পূর্বাহ্ণ, বুধবার, ২৬ আগস্ট ২০২৬