1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স সেবার মান উন্নয়ন ও ভাড়া নির্ধারণে বৈঠক

নূর মুহাম্মদ আজাদী ময়মনসিংহ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স সেবা, রোগী পরিবহন ও রোগীদের হয়রানি বন্ধে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টি.এস. তাওফিক হাসান শাওনের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সম্প্রতি জরুরি অবস্থায় রোগী ও স্বজনদের অ্যাম্বুলেন্স সেবা নিতে গিয়ে হয়রানির অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে রোগী পরিবহন সেবা আরও সহজ, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে এ বৈঠকের আয়োজন করা হয়।
বৈঠকে গফরগাঁও থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত অ্যাম্বুলেন্স ভাড়া, গাড়ির ফিটনেস, জরুরি চিকিৎসা সরঞ্জাম, রোগীদের নিরাপত্তা এবং সেবার মান উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে গফরগাঁও থেকে ময়মনসিংহ পর্যন্ত অক্সিজেন ছাড়া অ্যাম্বুলেন্স ভাড়া ২ হাজার টাকা এবং অক্সিজেনসহ অ্যাম্বুলেন্স ভাড়া ২ হাজার ৫০০ টাকা নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি অ্যাম্বুলেন্সের ভেতরের জরুরি চিকিৎসা সরঞ্জাম, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ফিটনেস নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রোগী ও স্বজনদের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণ বা হয়রানি না করা এবং জরুরি প্রয়োজনে দ্রুত ও মানবিকতার সঙ্গে সেবা দেওয়ার বিষয়ে অ্যাম্বুলেন্স মালিক ও চালকদের নির্দেশনা দেওয়া হয়।
এদিকে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে, উপজেলার বিপুল জনগোষ্ঠীর জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি নতুন সরকারি অ্যাম্বুলেন্স বরাদ্দের জন্য আনুষ্ঠানিক চাহিদাপত্র (Requisition) পাঠানো হয়েছে।
হাসপাতালের পুরোনো সরকারি অ্যাম্বুলেন্সটি সচল করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হলেও দীর্ঘদিন ব্যবহারের কারণে কারিগরি দিক থেকে সেটিকে বর্তমানে মেরামতের অযোগ্য বা ‘Unserviceable’ হিসেবে বিবেচনা করা হয়েছে।
বৈঠকে গফরগাঁও হেল্পলাইনের সদস্য, সাংবাদিক, অ্যাম্বুলেন্স মালিক ও চালক এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, সাধারণ মানুষের জরুরি স্বাস্থ্যসেবা ও ভোগান্তিহীন রোগী পরিবহন নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে। রোগীদের নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২২:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে অ্যাম্বুলেন্স সেবার মান উন্নয়ন ও ভাড়া নির্ধারণে বৈঠক

আপডেট সময় : ০৯:২২:৪১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬