জহিরুল ইসলাম সাহিত্য পুরস্কার পেলেন কবি আকিকুর রহমান তালুকদার
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার পলমাটি গ্রামের কৃতি সন্তান কবি আকিকুর রহমান তালুকদার সাহিত্য ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জহিরুল ইসলাম সাহিত্য পুরস্কার লাভ করেছেন। তাঁর এ অর্জনে নিজ এলাকা ও সাহিত্যাঙ্গনে আনন্দের সৃষ্টি হয়েছে।
কবি আকিকুর রহমান তালুকদার দীর্ঘদিন ধরে সাহিত্যচর্চার সঙ্গে যুক্ত। কবিতা ও সাহিত্যকর্মের মাধ্যমে তিনি নিজ এলাকার প্রকৃতি, সমাজ সচেতনতামূলক লেখা, অনিয়ম ও দূর্নীতি, মাটি, মানুষ, স্বাধীনতা ও সত্যের পক্ষে লেখা চালিয়ে যাচ্ছেন। তাঁর লেখায় ইতিহাস, মানবিক মূল্যবোধ, দেশপ্রেম ও সমাজের বাস্তবচিত্র ফুটে ওঠে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘রক্তাক্ত অলিগলি রাজপথ’, ‘সত্যের সন্ধানে’, এছাড়াও প্রকাশনের অপেক্ষায় রয়েছে। শিশু-কিশোরদের জন্য তাঁর লেখা ‘টাকলু দাদু’ ও ‘ছোটদের মা-বাবা’ পাঠকদের জন্য প্রকাশের অপেক্ষায় রয়েছে
যৌথ উদ্যোগে প্রকাশিত বই ১। ‘রক্তাক্ত মানচিত্রে স্বাধীনতা’ ২। অখণ্ড বাংলার ভাস্কর্য ৩। স্বর্ণাক্ষরে লেখা কাব্য।
তাঁর লেখনিতে বাঙালির ইতিহাস-ঐতিহ্য বিশেষভাবে উঠে এসেছে। দেশপ্রেম স্বাধীনতা ও জাতীয়তাবাদ চেতনাকে ধারণ করে তাঁর সাহিত্যকর্ম ইতোমধ্যে পাঠকমহলে আগ্রহ সৃষ্টি করেছে।
জহিরুল ইসলাম সাহিত্য পুরস্কার অর্জনের প্রতিক্রিয়ায় কবি আকিকুর রহমান তালুকদার বলেন, এই সম্মাননা আমার সাহিত্যচর্চার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে সমাজের অনিয়ম দূর্নীতি , দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি সাহিত্যকর্ম উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মধ্যনগর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক আবুর বাশার তালুকদার এবং মধ্যনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যপ্রেমী আব্দুল আউয়াল মিছবাহ তারা উভয়ই বলেন, প্রত্যন্ত জনপদ পলমাটি গ্রামের একজন কৃতী সন্তান হিসেবে আকিকুর রহমান তালুকদারের এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সম্মান নয়, বরং মধ্যনগরের সাহিত্যাঙ্গনের জন্যও গর্বের বিষয়। তাঁর এ সাফল্য নতুন প্রজন্মকে সাহিত্যচর্চায় উৎসাহিত করবে বলে আমরা আশা প্রকাশ করি।
























