1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের তারাগঞ্জে মাদক সেবনের দায়ে আব্দুস সালাম (২৫) নামে এক যুবককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুস সালাম হাজিরহাট কলেজপাড়া এলাকার আনিছুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) উপজেলার সয়ার ইউনিয়নের হাজিরহাট কলেজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এ দণ্ড দেওয়া হয়।

গোপন সংবাদের ভিত্তিতে হাজিরহাট কলেজপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ ও উপজেলা প্রশাসন। এ সময় আব্দুস সালামকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আব্দুস সালামকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাব্বর হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। মাদক সেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে সচেতন হতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৭:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৪৭:১৭ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬