1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

​নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ আটক ১, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ওসির

​মোঃ সাদিকুল ইসলাম, নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২১

​কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম (২৮) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল আনুমানিক ১০টার দিকে নাগেশ্বরী থানাধীন খাদ্য গুদাম সংলগ্ন প্রধান সড়কে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

​গ্রেফতারকৃত জাহিদুল ইসলাম জেলার ফুলবাড়ী উপজেলার মধ্য কাশিপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানা পুলিশ জানতে পারে যে, এক মাদক কারবারি বড়ো একটি মাদকের চালান নিয়ে নাগেশ্বরীর দিকে আসছে। এই তথ্যের ভিত্তিতে থানার একটি বিশেষ টিম খাদ্য গুদাম এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন জাহিদুল ইসলামকে গতিরোধ করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে হাতেনাতে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক প্রধান জানান, “আমাদের থানা এলাকায় কোনো ধরনের মাদকের ঠাঁই নেই। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে কাজ করছি। গোপন সংবাদের ভিত্তিতে অত্যন্ত পেশাদারিত্বের সাথে অভিযান পরিচালনা করে এই কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মাদকের সাথে জড়িত কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। আমাদের এই কঠোর অভিযান চলমান থাকবে।”

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিমতানুর রহমান, পিপিএম জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত জাহিদুল ইসলামের বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। কুড়িগ্রাম জেলা থেকে মাদক চিরতরে নির্মূল না হওয়া পর্যন্ত জেলা পুলিশের পক্ষ থেকে এমন বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

​নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ আটক ১, মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি ওসির

আপডেট সময় : ০১:৪১:২৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬