1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পটুয়াখালীর গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১

মোঃ জাহিদুল ইসলাম পটুয়াখালী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পটুয়াখালীর গলাচিপায় পুলিশ পরিচালিত এক ঝটিকা মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট ২০২৬) মধ্যরাতে গলাচিপা পৌরসভার কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকা থেকে তাকে হাতেনাতে আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি মোঃ লিটন প্যাদা (৩৫) গলাচিপা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোড এলাকার নুরু প্যাদা ও জয়নব বিবির ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হাকিমের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের সাগরদী রোডের পশ্চিম পাশে কুটিয়ালপাড়া শ্মশানঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় লিটনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইমতেয়াজ আহম্মেদ জানান, আটক আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলা নম্বর-৪৮, তারিখ: ২৬/০৮/২০২৬।
মাদকমুক্ত সমাজ গঠনে গলাচিপা থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৪৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

পটুয়াখালীর গলাচিপায় ৫০ পিস ইয়াবাসহ আটক ১

আপডেট সময় : ০৭:৪৭:৩৮ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬