1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

‘মহানবীর আদর্শেই দুনিয়া ও আখেরাতের শান্তি’: কেরানীগঞ্জে আমান উল্লাহ আমান

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে দুটি পৃথক স্থানে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) উপজেলার হযরতপুর ও তারানগর ইউনিয়নে এসব মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-২ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব আমান উল্লাহ আমান।
হযরতপুর ইউনিয়নের বায়তুল আমান জামে মসজিদে আয়োজিত মাহফিলে স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও সুমহান আদর্শ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “মহানবী (সা.)-এর সুন্নাহ ও সুমহান আদর্শ অনুসরণের মাধ্যমেই আমরা দুনিয়া ও আখেরাতে শান্তি পেতে পারি। সমাজের এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের সুশিক্ষায় শিক্ষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।”
একই দিনে তারানগর ইউনিয়নে জহুরীয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সেখানেও ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে বিশ্বনবীর শিক্ষা ও ইসলামের শান্তির বার্তা তুলে ধরা হয়।
মাহফিল সমূহে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও দেশ-জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত এতিম শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:০৬:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

‘মহানবীর আদর্শেই দুনিয়া ও আখেরাতের শান্তি’: কেরানীগঞ্জে আমান উল্লাহ আমান

আপডেট সময় : ০৩:০৬:৩৬ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬