1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাটিরাঙ্গায় ১৬০০টি ফলজ ও বনজ চারা বিতরণ

মো:সাইফুল ইসলাম মাটিরাঙ্গা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৮

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ১ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

“পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন ও জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ” প্রকল্পের আওতায় অবক্ষয়িত ভূমি ও বসতভিটায় বনায়নের লক্ষ্যে খাগড়াছড়ি বন বিভাগের মাটিরাঙ্গা রেঞ্জের উদ্যোগে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত ৮নং আমতলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। মাটিরাঙ্গা রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কারার মাহবুব-এর নেতৃত্বে স্থানীয় জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ৮নং আমতলী ইউনিয়ন পরিষদের সচিব ভবতুষ ত্রিপুরা, আমতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাবিল মিয়া, সাধারণ সম্পাদক আ. হালিম, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সম্মানিত সদস্যবৃন্দ, সংশ্লিষ্ট নেতাকর্মী এবং বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় স্থানীয় জনগণকে নিজ নিজ বাড়ির আঙিনা, বসতভিটা ও উপযুক্ত স্থানে এসব চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার আহ্বান জানানো হয়।

মাটিরাঙ্গা রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়, এলাকার পরিবেশের ভারসাম্য রক্ষা, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণকৃত চারাগুলো যথাযথভাবে রোপণ ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে বড় করে তোলার জন্য উপকারভোগীদের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

বন বিভাগের এ উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪১:৪৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

মাটিরাঙ্গায় ১৬০০টি ফলজ ও বনজ চারা বিতরণ

আপডেট সময় : ০৩:৪১:৪৫ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬