সরকারি মালামাল নিষ্পত্তিতে বিশেষ ভূমিকা, কোর্ট ইন্সপেক্টরকে সম্মাননা
নওগাঁ সদর কোর্ট ও জেলার বিভিন্ন থানায় রক্ষিত মালামাল সরকারি নির্দেশনা ও বিধিবিধান অনুসরণ করে ধ্বংস ও নিষ্পত্তির কার্যক্রমে বিশেষ ভূমিকা রাখায় কোর্ট ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমানকে সম্মাননা উপহার প্রদান করা হয়েছে।
নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় কোর্ট ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমানের হাতে এ সম্মাননা উপহার তুলে দেন।
সরকারি মালামাল নিষ্পত্তির এ কার্যক্রমে দায়িত্বশীলতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সহযোগিতা করায় কোর্ট ইন্সপেক্টর মোঃ আনিসুর রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এ ধরনের স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ, পেশাদারিত্ব ও কর্মস্পৃহা বাড়াবে বলে প্রত্যাশা করা হয়েছে।
























