অসুস্থ ইসমাইলের বাড়িতে চুরি, চিকিৎসার অর্থের পর এবার সর্বস্ব হারানোর অভিযোগ
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বোর্ড অফিস বাজারের পরিচিত মুখ মো. ইসমাইল হোসেন দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মানুষের সহযোগিতা ও আর্থিক সহায়তায় কোনোভাবে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে তার বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
দীর্ঘদিন ধরে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে থাকার পর শুক্রবার (২৮ আগস্ট) বাড়িতে ফেরেন ইসমাইল হোসেন। বাড়িতে ফিরে তিনি দেখতে পান, তার বাড়িতে চুরি হয়েছে। পরিবারের প্রয়োজনীয় বিভিন্ন আসবাবপত্র ও মালামাল চুরি হয়ে যাওয়ায় অনেকটা শূন্য অবস্থায় রয়েছে তার বসতঘর।
শুক্রবার (২৮ আগস্ট) ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের প্রয়োজনীয় প্রায় সব আসবাবপত্রই নেই। ঘরের বিভিন্ন মালামাল চুরি হয়ে যাওয়ায় বর্তমানে অনেকটা শূন্য অবস্থায় রয়েছে তার বসতঘর।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় ইসমাইল হোসেন নিজে স্বাভাবিকভাবে কাজ করতে পারছেন না। মানুষের সহযোগিতায় তার চিকিৎসা চলছে। এমন পরিস্থিতিতে দীর্ঘদিন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়িতে ফিরে চুরির ঘটনা দেখতে পাওয়ায় তিনি আরও বিপাকে পড়েছেন।
ইসমাইল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের স্বাভাবিকভাবে বসবাসের জন্য থাকা আসবাবপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের অনেক কিছুই নেই। চুরির ঘটনায় পরিবারটি উদ্বেগ ও অসহায়ত্বের মধ্যে রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
অসুস্থ ইসমাইল হোসেন ও তার পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
























