গনপতি চক্রবর্তীর পরিবারকে হত্যার নতুন মোড়, ২ঃ৪০ মিনিটে বোনকে ফোন করেছিল মৃত প্রীতিলতা
রংপুর নগরীর দাসপাড়া (মাছুয়াপাড়া) এলাকায় ২২ আগষ্ট শনিবার রাত ১১টার দিকে বাড়ীর ভেতর ও ছাদ থেকে রংপুর জিলা স্কুলর সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী (৫০), তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তীর (১২) মরদেহ উদ্ধার করে পুলিশ। ২১ আগষ্ট শুক্রবার সকালে তাদেরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ একই এলাকার দুই যুবক সিদ্ধার্থ দাস (১৯) ও মুগ্ধ দাসকে (২৩) রবিবার ভোরে গ্রেফতার করে। গ্রেফতার দুই যুবক আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবাবন্দিদে হত্যার দায় স্বীকার করেছেন বলে জানিয়েছে। তবে গ্রেফতার যুবকদের সাথে গণমাধ্যমকর্মীদের কোন কথা বলতে দেওয়া হয়নি।
গত ২২ ও ২৭ আগষ্ট পৃথক দুটি প্রেস ব্রিফিংয়ে আগের আরপিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ মামলা সম্পর্কে পৃথক তথ্য দেওয়ায় খুনের রহস্য নিয়ে নানান জটিলতা তৈরি হয়েছে।

























