1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চরভদ্রাসনে ওকাপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অভিবাসী কর্মীদের নিয়ে কাজ করা বেসরকারি উন্নয়ন সংস্থা ওকাপের (OKUP) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
সভায় বক্তারা বিদেশগামী ও প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা, নিরাপদ অভিবাসন এবং বিদেশে গিয়ে হয়রানি ও দুর্ঘটনার শিকার হলে করণীয় বিষয়ে আলোচনা করেন।
এ সময় বক্তব্য দেন চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফর আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা হাফিজুর রহমান, বাংলাদেশ প্রবাসী কল্যাণ কেন্দ্রের ফরিদপুর শাখার শিমুল আহমেদ, চরহরিরামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওবায়দুল বারী দিপু খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন জাফর, সাংবাদিক মেজবাহউদ্দিন ও সাংবাদিক আব্দুস সবুর কাজল।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার প্রক্রিয়া থেকে শুরু করে প্রবাসী কর্মীদের বিভিন্ন সমস্যা সমাধান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হওয়া কিংবা মৃত্যুর পর তাদের পরিবারের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও অধিকার আদায়ে ওকাপ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে অনেক প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা এসব সুযোগ-সুবিধা ও অধিকার সম্পর্কে অবগত নন।
বক্তারা নিরাপদ অভিবাসন বিষয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রবাসীদের সরকারি-বেসরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিত করার জন্য ওকাপের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
একই সঙ্গে বিদেশে অবস্থানরত বাংলাদেশি কর্মীরা যাতে কোনো ধরনের হয়রানি, প্রতারণা বা নির্যাতনের শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও কার্যকর ভূমিকা পালনের অনুরোধ জানান তারা।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রবাসী কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৮:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

চরভদ্রাসনে ওকাপের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৫৮:১২ পূর্বাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬