তাজকিয়া পটিয়া উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী স্মরণে অনুষ্ঠান সম্পন্ন
নবায়ন ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা, অভিষেক ও সংবর্ধনা–২০২৬ খ্রি.
এসজেডএইচএম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্যনির্ভর সংগঠন ‘তাজকিয়া’ পটিয়া উপজেলা শাখার নবায়ন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) স্মরণে আলোচনা, সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা, অভিষেক ও সংবর্ধনা–২০২৬ খ্রি. অনুষ্ঠানটি ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক আবহে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে তাজকিয়া পটিয়া উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব আকিবুল হাসান আকিব সভাপতিত্ব করেন এবং সহ-সভাপতি জনাব মুহাম্মদ ইমরান হোসেন সঞ্চালনা করেন।
অনুষ্ঠানের শুভসূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে। তেলাওয়াত করেন হাফেজ তসিবুল হাসান। এরপর নাতে রাসুল (দ.) পরিবেশন করেন হাফেজ আব্দুল্লাহ রায়হান এবং মাইজভাণ্ডারী কালাম পরিবেশন করেন হাফেজ নাফিছ উদ্দীন।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সদস্য জনাব মুহাম্মদ নাছির উদ্দীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের মাননীয় সভাপতি জনাব মুহাম্মদ রমিজ আলী।
সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ জামশেদ আলম এবং সহ-দপ্তর সম্পাদক জনাব মুহাম্মদ আছাদুর রহমান।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর বিভিন্ন জোনের সমন্বয়কারী জনাব জাফরুল ইসলাম, জনাব মফিজ উদ্দীন, জনাব জয়নাল আবেদীন, জনাব আলী আকরব সিকদার, জনাব বাহারুল আলম মাস্টার, জনাব সাইফুল ইসলাম সোহেল, জনাব শহিদুল আলম সোহেল ও জনাব শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন তাজকিয়া পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাবিত।
অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ পর্ব সাংগঠনিক প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন তাজকিয়া কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সহ-সভাপতি জনাব মুহাম্মদ জামশেদ আলম এবং সহ-দপ্তর সম্পাদক জনাব মুহাম্মদ আছাদুর রহমান। কর্মশালায় সংগঠনের আদর্শ, আত্মশুদ্ধি, সাংগঠনিক শৃঙ্খলা, নেতৃত্বের বিকাশ ও দায়িত্বশীলতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)-এর তাৎপর্য ও মহানবী (দ.)-এর আদর্শ ও জীবনাদর্শের বিভিন্ন দিক নিয়ে সংক্ষেপে আলোচনা করেন তাজকিয়া পটিয়া উপজেলা শাখার গবেষণা ও প্রকাশনা সম্পাদক জনাব মোহাম্মদ সোহেল।
অনুষ্ঠানে তাজকিয়া পটিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একইসঙ্গে নবায়নকৃত কমিটির দায়িত্বশীলদের আনুষ্ঠানিকভাবে বরণ ও অভিষেক করা হয়।
অনুষ্ঠানের পরিসমাপ্তিতে মিলাদ-কিয়াম ও মুনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ নাফিছ উদ্দীন।
সর্বোপরি, আত্মশুদ্ধি, নৈতিক উৎকর্ষ, মানবিক মূল্যবোধ ও সুসংগঠিত তারুণ্যের বিকাশের প্রত্যয়ে আয়োজিত এ অনুষ্ঠান তাজকিয়া পটিয়া উপজেলা শাখার সাংগঠনিক অগ্রযাত্রায় এক তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা করেছে।

























