1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাউরভাগে সাওতুল হেরা যুব সমবায় সমিতির মিলাদ, দোয়া ও শপথ গ্রহণ

জৈন্তাপুর প্রতিনিধি: মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুর উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের বাউরভাগে বাউরভাগ সাওতুল হেরা যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে মিলাদ, দোয়া ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় বাউরভাগ হাই স্কুলের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ মুরব্বি এনায়েত উল্লাহ, প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট ব্যবসায়ী নুর উদ্দিন কমান্ডার, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর শুক্কুর মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব, সমাজসেবী আব্দুল কাইয়ুম, কৃষি অফিসার দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, বাহার আহমদ, আবুল কালাম আজাদ, আলাউদ্দিন, নাজমুল ইসলাম, সৌদি প্রবাসী ডালিম আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী ময়নুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্য “মাদক একটি পরিবার, সমাজ ও দেশের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক ব্যবসায়ীরা অর্থের লোভে আমাদের তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিকভাবে শক্ত অবস্থান গড়ে তুলতে হবে।
মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। একই সঙ্গে যারা মাদকাসক্ত হয়ে পড়েছেন, তাদের ঘৃণা নয়—সঠিকভাবে সচেতন করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে।

আমাদের যুব সমাজই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, শিক্ষা, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে। পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় আমরা একটি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারি।

আসুন, সবাই মিলে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই এবং আমাদের প্রিয় বাউরভাগসহ পুরো জৈন্তাপুরকে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত সমাজ হিসেবে গড়ে তুলি।”

অনুষ্ঠানে সমিতির নবনির্বাচিত ও নবগঠিত দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন। একই সঙ্গে সমিতির সফলতা, সদস্যদের কল্যাণ এবং এলাকার শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, সততা, ঐক্য, মানবসেবা ও সমাজকল্যাণের আদর্শকে সামনে রেখে যুব সমাজকে ঐক্যবদ্ধ করে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে। এ সময় তারা বাউরভাগ সাওতুল হেরা যুব বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উত্তরোত্তর সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, সমিতির সদস্য ও এলাকাবাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৫:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাউরভাগে সাওতুল হেরা যুব সমবায় সমিতির মিলাদ, দোয়া ও শপথ গ্রহণ

আপডেট সময় : ০৪:৪৫:১৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬