1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

ছাইম খান, গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ১নং কুশলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুশলী ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা অংশ নেন।

সভায় কুশলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার বিষয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মো. কদর আলী, সাধারণ সম্পাদক এইচ এম মোস্তফা কামাল, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ শেখ, সিনিয়র সহ-সভাপতি বিকু মিয়া লস্কর এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু আনুষ্ঠানিকভাবে পালনের একটি দিন নয়; এটি দলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, ত্যাগ-সংগ্রাম ও ইতিহাস স্মরণের একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, দলকে শক্তিশালী করতে হলে পারস্পরিক বিভেদ ও মতপার্থক্য ভুলে দলীয় শৃঙ্খলা বজায় রেখে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কুশলী ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

সভায় আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা করা হয়। পরে দেশ, জনগণ ও দলের কল্যাণ কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুশলী ইউনিয়ন বিএনপির আলোচনা সভা

আপডেট সময় : ০৩:৫০:৫৪ অপরাহ্ণ, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬