বিরামপুরে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ
দিনাজপুরের বিরামপুরে দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তি এবং জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে সরকারি আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সরকারি সহায়তার অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারের এ ধরনের মানবিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

























