যশোরের চৌগাছা -ঝিকরগাছা রোড গরু বোঝাই আলম সাধু উল্টে একজন নিহত
যশোরের চৌগাছা উপজেলার ০২ নং পাশাপোল ইউনিয়নের চৌগাছা টু ঝিকরগাছা গামী সড়কের পলুয়া গ্রামস্থ খলসি বাজারের থেকে ৪ শ গজ দক্ষিন দিকে পৌছালে আলম সাধু নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং উল্টে যায় ,তার নিচে চাপা পড়ে নুর ইসলাম (৫০) ঘটনাস্থলে নিহত হন।তিনি ঝিকরগাছা উপজেলার মনোহরপুর গ্রামের মৃত হারেজ আলী মন্ডলের ছেলে।
পরবর্তীতে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয় দূর্ঘটনায় পতিত আলম সাধু ও গরু উদ্ধার করেন,,নিহত নুর ইসলামের লাশ ঘটনাস্থলে রয়েছে।
উক্ত ঘটনায় চৌগাছা টু ঝিকরগাছা গামী সড়কের যান চলাচল সাময়িক বন্ধ হয়,, পরবর্তীতে দশপাকিয়া পুলিশ ফাড়ির হস্তক্ষেপে যসন চলাচল স্বাভাবিক হয়েছে।
ঘটনাস্থলে দশপাকিয়া পুলিশ ফাড়ির পোশাক পরিহিত পুলিশ উপস্থিত রয়েছেন।
























