1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অনন্তশিং কারবারি পাড়ায় ইউএনডিপির পানি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

মাটিরাঙ্গা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার ৩নং বড়নাল ইউনিয়নের অনন্তশিং কারবারি পাড়ায় স্থানীয় জনগণের নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করতে United Nations Development Programme (UNDP)-এর উদ্যোগে পানি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) অনন্তশিং কারবারি পাড়ায় আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এ প্রকল্প বাস্তবায়নের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানি সংকট অনেকটাই দূর হবে এবং নিরাপদ পানি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন স্থানীয়রা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয় কুমার কারবারি এবং মোঃ সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক, ৩নং বড়নাল ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।

বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। প্রত্যন্ত এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা UNDP-এর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও অনন্তশিং কারবারি পাড়াসহ প্রত্যন্ত অঞ্চলে জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

অনন্তশিং কারবারি পাড়ায় ইউএনডিপির পানি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আপডেট সময় : ০৭:৫১:৪৮ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬