1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

তালতলীতে বৃদ্ধাকে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আমতলী (বরগুনা) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারী সুবিধা দেয়ার প্রলোভন দেখিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে বশির মিয়া (৩৮) নামের এক যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই বৃদ্ধা। স্থানীয় জনতা বশিরকে আটক করে সুপারী গাছের সঙ্গে বেঁধে রাখে। পরে পুলিশে সোপর্দ করা হয়। ঘটনা ঘটেছে শনিবার দুপুরে তালতলী উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায়। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানাগেছে, উপজেলার মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে বশির মিয়া বাঁশ ক্রয় করতে শনিবার দুপুরে নলবুনিয়া কিল্লা এলাকায় যায়। ওই এলাকার একটি বাড়ীতে গিয়ে তিনি এক বৃদ্ধা নারী ও তার নাতনিকে দেখতে পায়। পরে তিনি বাঁশ কাটতে একটি দা প্রয়োজন বলে বৃদ্ধাকে জানান। কিন্তু ওই ঘরে দা না থাকায় নাতনিকে অন্য বাড়ীতে দা আনতে পাঠায় বশির। এ সুযোগে বশির ওই মহিলাকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারী সুবিধা দেয়ার প্রলোভন দেয় কিন্তু বৃদ্ধা তাতে রাজি হয়নি। পরে বৃদ্ধাকে জোরপুর্বক ধর্ষণ করে এমন অভিযোগ ওই নারীর। ওই নারীর ডাক চিৎকালে এলাকার লোকজন ছুটে আসলে বশির পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় জনতা তাকে ধরে সুপারী গাছের সাথে বেঁধে রাখে। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। বশির তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক পদ প্রার্থী।
স্থানীয় কয়েকজন বলেন, বৃদ্ধা নারীর ডাক চিৎকার শুনে এসে দেখি বশির দৌড়ে পালাচ্ছে। তখন আমরা তাকে ধাওয়া করে আটক করেছি।
ওই নারী কান্নাজনিত কন্ঠে বলেন, মোর মান ইজ্জতের কিছুই রইলো না। ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারী ভাতা দেওয়ার কতা কইয়্যা মোর সর্বনাশ হরছে। মুই এইয়্যার বিচার চাই।
বশির অভিযোগ অস্বীকার করে বলেন, ফ্যামেলি কার্ড দেয়ার কথা বলেছি কিন্তু তার সাথে খারাপ কাজ করেনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
তালতলী থানার ওসি মোঃ সাইদুল ইসলাম বলেন, বাঁশ ক্রয়ের কথা বলে এক বৃদ্ধা নারীর সঙ্গে অনৈতিক ঘটনায় বশির নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

তালতলীতে বৃদ্ধাকে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:৪৮:৪৯ অপরাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬