1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:১৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবাবগঞ্জে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

সুলতান মাহমুদ, নবাবগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২৮ আগষ্ট ২০২৬: দিনাজপুরের নবাবগঞ্জে সরকার উৎখাত, রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিবলী সাদিকসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নবাবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম মোস্তফা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এজাহারে ১ নম্বর আসামি হিসেবে সাবেক সংসদ সদস্য মো. শিবলী সাদিক (৪৪)-এর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নামও এজাহারে রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, ৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে নবাবগঞ্জ থানার ২ নম্বর বিনোদনগর ইউনিয়নের বিনোদনগর পাহাড়পুর আদিবাসী পাড়ায় ব্যানেটিক মুর্মু (৮৮)-এর বসতবাড়ির সামনে, গির্জা সংলগ্ন পাঠানগঞ্জ-ডাংশরঘাটগামী পাকা সড়কে কয়েকজন সমবেত হন।

পুলিশের এজাহারে অভিযোগ করা হয়েছে, সাবেক এমপি শিবলী সাদিকের নির্দেশে সেখানে মশাল মিছিল, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তার দুজন
১. মো. রাজ ইসলাম (২২)
পিতা: মৃত বাদশা আলম
ঠিকানা: বিনোদনগর (দীঘিপাড়া), নবাবগঞ্জ, দিনাজপুর।

২. মো. মাসুদ রানা (২১)
পিতা: মৃত হাবিবুর ইসলাম
ঠিকানা: বিনোদনগর (গার্লস স্কুল সংলগ্ন), নবাবগঞ্জ, দিনাজপুর।

পুলিশের দাবি অনুযায়ী, ঘটনাস্থল থেকে সাক্ষীদের উপস্থিতিতে একটি ব্যানার, ১৩টি বাঁশের তৈরি মশাল, দুটি ধারালো হাঁসুয়া, চারটি লোহার রড এবং ৪৬টি বাঁশের লাঠি জব্দ করা হয়েছে।

জব্দ করা ব্যানারটির দৈর্ঘ্য ১২ ফুট ও প্রস্থ ৩ ফুট বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। এছাড়া মশালগুলোর দৈর্ঘ্য প্রায় ৩ ফুট, হাঁসুয়াগুলোর দৈর্ঘ্য বাটসহ ১৭ ইঞ্চি এবং লোহার রডগুলোর দৈর্ঘ্য ৫ ফুট বলে উল্লেখ রয়েছে।

নবাবগঞ্জ থানায় দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মামলার এজাহারভুক্ত পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৫২:১২ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

নবাবগঞ্জে সাবেক এমপি শিবলী সাদিকসহ ১১৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৫:৫২:১২ পূর্বাহ্ণ, শনিবার, ২৯ আগস্ট ২০২৬