নোয়াখালীর সেনবাগে দুর্ধর্ষ ডাকাতি
সেনবাগ উপজেলার (১০ নং) ইয়ারপুর ইউনিয়ন (৩ নং) ওয়ার্ড কদম মিয়ার পাড় ওয়াসেক পাটোয়ারী বাড়ির সৈয়দ আহাম্মদের নাতি আরিফ মাইনুদ্দিনের (মোরশেদ আলম কমপ্লেক্সের সেভেন সেভেন এর মালিক,
কদমমিয়ার পাড় আত্ন ও সমাজ কল্যান সংস্থার সাবেক সভাপতির) ঘরে গতকাল রাতে দূর্ধষ ডাকাতি হয়।
এতে ঘরের সমস্ত স্বর্নালঙ্কার,নগদ টাকা,দলিলসহ সকল মূল্যবান জিনিসপত্র ডাকাতদল নিয়ে যায়। আরিফের পরিবারের লোকজন বাড়িতে না থাকায় ডাকাতদল সহজেই জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করতে পারে। আরিফের পরিবারের লোকজন রাত এগারোটার সময় বাড়িতে এসে এ পরিস্থিতি দেখে ভয়ে আতঙ্কিত হয়ে যায়।
এলাকার স্থানীয় জনপ্রতিনিধি রবিউল হক মানিক মেম্বার, আত্ম ও সমাজ কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি তোফায়েল আহম্মেদ মিন্টু ও এলাকার মানুষজন ঘটনাস্থলে এসে ক্ষোভ প্রকাশ করে জানায়, প্রতিনিয়তই গ্রামে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটতেছে,কিন্তু কোন ঘটনারই সুষ্ঠু তদন্ত বা বিচার হচ্ছে না।
এ প্রতিনিধি তৎক্ষণাৎ প্রতিবেদন তৈরি করা অবস্থায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি, তবে আরিফের পারিবারিক সূত্রে জানা যায়, অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।


























