1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান

বিশেষ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬–২০৩০ অনুসরণ করে কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নের লক্ষ্যে পর্যটন খাতের অংশীজনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ আগস্ট ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়, কক্সবাজারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোজাফফর আহমেদ। সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদে স্থাপিত ৮০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ (Solar PV) ব্যবস্থা সম্পর্কে অংশীজনদের অবহিত করা হয়। সরকারি প্রতিষ্ঠানে নবায়নযোগ্য জ্বালানির সফল ব্যবহারের এ উদ্যোগকে পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরা হয়।
একই সঙ্গে কক্সবাজারের হোটেল, মোটেল ও পর্যটনসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ছাদ যথাযথভাবে ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের আহ্বান জানানো হয়। এতে বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় কমানোর পাশাপাশি কার্বন নিঃসরণ হ্রাস এবং পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করা সম্ভব হবে বলে সভায় গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা বলেন, সবুজ জ্বালানি, পরিবেশ সংরক্ষণ ও টেকসই পর্যটনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই কক্সবাজারকে একটি আদর্শ গ্রিন ট্যুরিজম গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
সবার সম্মিলিত উদ্যোগে গড়ে উঠুক—‘গ্রিন কক্সবাজার’।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৪:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

কক্সবাজারে গ্রিন ট্যুরিজম বাস্তবায়নে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর আহ্বান

আপডেট সময় : ১০:৩৪:১৭ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬