1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোমস্তাপুরে মহাসড়ক ঘেঁষে অটো রাইস মিল নির্মাণ, সড়কেই বালু-ইট: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ):
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৯

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের তেঁতুলতলা বাজার সংলগ্ন একটি কালভার্টের পাশেই গড়ে তোলা হচ্ছে একটি অটো রাইস মিল। তবে মিলটি নির্মাণের ক্ষেত্রে সড়ক নিরাপত্তার বিষয়টিকে পুরোপুরি উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অতি ব্যস্ত এই মহাসড়কের ওপরই ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে ইট, বালুসহ নানা নির্মাণসামগ্রী। ফলে রাস্তা সংকুচিত হয়ে পথচারী ও যানবাহন চলাচলের বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় অধিবাসীরা জানান, প্রতিদিন এই ব্যস্ত সড়ক দিয়ে বিপুলসংখ্যক ছোট-বড় যানবাহন চলাচল করে। কালভার্টের ঠিক পাশেই এভাবে নির্মাণসামগ্রী রাখায় সড়কটি বেশ বিপজ্জনক হয়ে পড়েছে। বিশেষ করে, রোদ বাড়লে নির্মাণ কাজে ব্যবহৃত শুকনো বালু বাতাসে উড়ে যানবাহন চালক ও পথচারীদের চোখেমুখে পড়ছে। এতে সাময়িকভাবে চালকদের দৃষ্টিশক্তি ব্যাহত হয়ে নিয়ন্ত্রণ হারানোর মতো মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছে।

এদিকে শুধু সড়ক নিরাপত্তাই নয়, নির্মাণাধীন এই অটো রাইস মিলটির আইনি বৈধতা ও বিভিন্ন সরকারি অনুমোদন নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। নিয়ম অনুযায়ী এমন শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, খাদ্য বিভাগের লাইসেন্স, বিএসটিআই-এর অনুমোদন এবং স্থানীয় সরকারের অনাপত্তিপত্রসহ একাধিক লাইসেন্সের প্রয়োজন হয়। অভিযোগ উঠেছে, মিল কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে এসব অনুমোদন নিয়েছে কি না—তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।

তবে মিল মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় প্রয়োজনীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্রের বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এমন পরিস্থিতিতে স্থানীয়রা মহাসড়কে অবাধ যান চলাচল ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে সড়ক থেকে নির্মাণসামগ্রী সরিয়ে নেওয়ার জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে অটো রাইস মিলটির যাবতীয় লাইসেন্স ও পরিবেশগত ছাড়পত্র আছে কি না, তা সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৮:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

গোমস্তাপুরে মহাসড়ক ঘেঁষে অটো রাইস মিল নির্মাণ, সড়কেই বালু-ইট: বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

আপডেট সময় : ১০:১৮:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬