1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, আতঙ্কে ১৯৭ শিক্ষার্থী

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৩

ফেনীর সোনাগাজী উপজেলার ৫ নম্বর চর দরবেশ ইউনিয়নের দাসেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে নিয়মিত পাঠদান চলছে। এতে বিদ্যালয়ের ১৯৭ জন কোমলমতি শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয় ভবনটির বিভিন্ন অংশ দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদ ও কংক্রিটের অংশ ক্ষয়ে যাওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এমন পরিস্থিতিতে দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরিফ উল্লাহ সবুজ বলেন, “ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। বিষয়টি নিয়ে আমি সবসময় চিন্তায় থাকি। কখন দুর্ঘটনার খবর আমার কানে আসে—এই আতঙ্কে থাকতে হয়। এ বিষয়ে মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউল্লাহ বিএসসি বলেন, “আমি অফিস কক্ষে বসে থাকতে পারি না। সবসময় চিন্তায় থাকি—কখন কোনো কংক্রিটের অংশ বা ছাদের খণ্ড খুলে কোমলমতি শিশুদের গায়ে পড়ে যায়। বিষয়টি নিয়ে আমরা দুঃখিত। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেও এখন পর্যন্ত ব্যর্থ হয়েছি।”

এলাকাবাসীর দাবি, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যালয় ভবনটি দ্রুত পরিদর্শন করে সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:৩৩:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে পাঠদান, আতঙ্কে ১৯৭ শিক্ষার্থী

আপডেট সময় : ০৬:৩৩:৩১ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬