1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক যেন এক মৃত্যুফাঁদ: স্থায়ী সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের ক্ষোভ

মো. ফোরকান নলছিটি উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৬

ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ৪ নম্বর গেট থেকে ভোলা রোড পর্যন্ত অংশটি বর্তমানে মারাত্মকভাবে ভাঙাচোরা ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে। ব্যস্ততম এই মহাসড়কের পিচ-খোয়া উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট-বড় অসংখ্য বিপজ্জনক খানাখন্দ। ফলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীসহ দক্ষিণাঞ্চলের সর্বস্তরের সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তি ও জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কটির এই করুণ দশা তৈরি হয়েছে। কিছুদিন আগেই এই অংশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অকালমৃত্যু ঘটে। ওই মর্মান্তিক ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে তীব্র আন্দোলন গড়ে তোলেন। সে সময় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে দ্রুত রাস্তা সংস্কারের জোরালো আশ্বাস দেওয়া হয়েছিল। পরবর্তীতে তড়িঘড়ি করে কিছু জোড়াতালির সংস্কারকাজ করা হলেও তা বেশিদিন টেকেনি। নিম্নমানের কাজের কারণে অল্প কয়েকদিনের মধ্যেই সড়কটি পুনরায় আগের মতো জরাজীর্ণ, ধুলোবালি ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
সরেজমিনে দেখা যায়, খানাখন্দের কারণে এই অংশে প্রতিনিয়ত যানবাহন বিকল হয়ে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতের বেলা ও বৃষ্টির দিনে এই সড়কটি গণপরিবহন ও মোটরসাইকেল চালকদের জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়ায়। যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটছে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের।
বিশ্ববিদ্যালয়ের ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, “প্রশাসনের সাময়িক আশ্বাস আমাদের স্থায়ী নিরাপত্তা দিতে পারেনি। আমরা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ক্যাম্পাসে যাতায়াত করছি। অনতিবিলম্বে এই সড়কটির স্থায়ী ও টেকসই সংস্কার না হলে শিক্ষার্থীরা আবারও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।”
বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং স্থানীয় জনগণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সড়ক ও জনপথ বিভাগের নিকট অনতিবিলম্বে এই গুরুত্বপূর্ণ মহাসড়কটির স্থায়ী ও গুণগত সংস্কারের জন্য আকুল আবেদন জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৮:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ঢাকা-কুয়াকাটা মহাসড়ক যেন এক মৃত্যুফাঁদ: স্থায়ী সংস্কারের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয়দের ক্ষোভ

আপডেট সময় : ০৪:৩৮:৪২ পূর্বাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬