ফেনী নদী দিয়ে কাস্টমস ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল প্রবেশের অভিযোগ
বিশ্বস্ত একটি সূত্রের মাধ্যমে জানা গেছে, গতকাল ফেনী নদী দিয়ে বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে চারটি মোটরসাইকেল বাংলাদেশে প্রবেশ করেছে। এর মধ্যে দুটি Yamaha R15 এবং দুটি Suzuki ব্র্যান্ডের মোটরসাইকেল রয়েছে বলে সূত্রটি জানিয়েছে।
সূত্রের দাবি, মোটরসাইকেলগুলো কোনো ধরনের কাস্টমস প্রক্রিয়া সম্পন্ন না করে অবৈধভাবে ফেনী নদীর আমলিঘাট পার হয়ে সোনাপুর হয়ে ছাগলনাইয়া উপজেলা দিয়ে নিয়ে যাওয়া হয়।
পরে চারজন বাংলাদেশি ওই মোটরসাইকেলগুলো চালিয়ে নিয়ে যান বলে জানা গেছে। তবে তাদের পরিচয় ও নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে অধিকতর তদন্ত চলছে।
ঘটনাটি সত্য হলে সীমান্ত দিয়ে কাস্টমস ফাঁকি দিয়ে অবৈধভাবে মোটরসাইকেল প্রবেশের বিষয়টি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি ও তদন্ত প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা।
তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।


























