বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোর সিটি কলেজ ছাত্রদলের প্রস্তুতি সভা
আগামী ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জরুরি প্রস্তুতি সভা করেছে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদল।
প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ এ সভার আয়োজন করেন।
সভায় উপস্থিত ছিলেন যশোর জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম টিপু, যশোর সরকারি সিটি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজান চৌধুরী, সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ফয়সাল হাসান তদ্রুপসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

























