1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শিবগঞ্জ সীমান্তে ৯ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৮

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজাসহ মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি বাইসাইকেলও জব্দ করা হয়।

আটক মো. তুহিন শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের বাসিন্দা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ১১টার দিকে তেলকুপি বিওপির নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ থানার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা সড়কে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে টহল দল মো. তুহিনকে আটক করে। পরে তার কাছ থেকে ৯ গ্রাম (২২ পুরিয়া) গাঁজা ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তি একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে বাংলাদেশে বিক্রি করতেন।

আটক ব্যক্তি ও জব্দ করা গাঁজার বিষয়ে বিজিবির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সব ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোবাশ্বের ইসলাম
উপজেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৩৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

শিবগঞ্জ সীমান্তে ৯ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি আটক

আপডেট সময় : ১২:৩৫:০৬ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬