1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সাটুরিয়ায় ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত

মানিকগঞ্জ জেলা প্রতিনিধি: নাজমুল হাসান
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফসলের জমি থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা নারীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। নিহতের নাম লাইলী বেগম (৬০)। তিনি বরিশাল বিভাগের বানারীপাড়া থানার মলুর হাট গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুর রফ এবং মায়ের নাম রোকেয়া বেগম।

রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের চরধানকোড়া এলাকার কুদ্দুস মিয়ার ফসলের জমিতে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে সাটুরিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনাস্থল থেকে একটি স্টিলের চাকুও উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক ধারণা, ধারালো অস্ত্র দিয়ে ওই নারীকে হত্যা করা হয়েছে। দুর্বৃত্তরা অন্য কোথাও তাকে হত্যার পর মরদেহটি ফসলের জমিতে ফেলে রেখে যেতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রযুক্তির সহায়তায় নিহতের পরিচয় ও ঠিকানা শনাক্ত করে। পিবিআইয়ের এস আই অলোক রায় এ তথ্য নিশ্চিত করেন।

সাটুরিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান আসাদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর তার স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত করছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

সাটুরিয়ায় ফসলের জমি থেকে নারীর মরদেহ উদ্ধার, প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত

আপডেট সময় : ০২:০৭:৫১ অপরাহ্ণ, রবিবার, ৩০ আগস্ট ২০২৬