সাপাহারে পুলিশের বিশেষ অভিযানে ‘আলম ডাকাত’সহ ৭ আসামি গ্রেপ্তার
নওগাঁর সাপাহার থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় দিন ও রাতব্যাপী পৃথক অভিযানে কুখ্যাত ‘আলম ডাকাত’সহ বিভিন্ন মামলার মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে চারটি জিআর মামলার আসামি এবং তিনটি নিয়মিত মামলার আসামিসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কুখ্যাত ‘আলম ডাকাত’ও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সাপাহার থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



























