হরিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নোনার খালের পানিতে ডুবে সাম নামে চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে
রোববার হরিপুর উপজেলার ৩ নম্বর বকুয়া ইউনিয়নের খাগরতলা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত শিশু সাম ওই গ্রামের সাদেকুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যদের অগোচরে শিশু সাম বাড়ির আশপাশে খেলছিল। একপর্যায়ে সে নোনার খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করলে খালের পানিতে তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে নোনা পানি থেকে তুললে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় ।
মাত্র চার বছরের শিশু সামের আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তার কান্নায় ভারী হয়ে উঠেছে স্বজনদের পরিবেশ। পাশাপাশি এ ঘটনায় খাগরতলা গ্রামজুড়েও শোকের আবহ বিরাজ করছে।



























