1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আলীকদমে নজরুল প্রতিযোগিতার উদ্বোধন, প্রতিভাবান শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

মোঃ আমির হোসাইন ছাদেকী, আলীকদম (বান্দরবান):
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

বান্দরবানের আলীকদমে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধনের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

৩১ আগস্ট ২০২৬ খ্রিঃ সোমবার সকাল ১০টা হতে ১১টা ৩০ মিনিট পর্যন্ত আলীকদম উপজেলা পরিষদ মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠান হয়। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: সামসুল আলম।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা ও মৎস কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান আসাদ। এছাড়া প্রানী সম্পদ কর্মকর্তা মিঠুন কুমার ঘোষ, ইউনিয়ন চেয়ারম্যান, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও মিডিয়া কর্মী সহ ৫০/৬০ জন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা নজরুলের জীবন ও সাহিত্যের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং দেশপ্রেমের আদর্শ শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রতিযোগিতায় নজরুলের কবিতা আবৃত্তি, সংগীত, রচনা ও জীবনভিত্তিক বিষয়ে প্রতিযোগিতা হবে। আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে প্রতিভাবান শিক্ষার্থীদের বাছাই করে পরবর্তী পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রদানের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫৬:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

আলীকদমে নজরুল প্রতিযোগিতার উদ্বোধন, প্রতিভাবান শিক্ষার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু

আপডেট সময় : ০৮:৫৬:২৯ পূর্বাহ্ণ, সোমবার, ৩১ আগস্ট ২০২৬