বালিয়াডাঙ্গীতে বৃক্ষ ও শিশু বিনোদন মেলা পরিদর্শন করলেন এমপি আব্দুস সালাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে আয়োজিত বৃক্ষ ও শিশু বিনোদন মেলা পরিদর্শন করেছেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যায় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজিত কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির নির্বাহী সদস্য, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বালিয়াডাঙ্গী বাজার বণিক সমিতির সভাপতি ও ৮ নম্বর বড়বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জল হোসেন তোফায়েলসহ দলীয় নেতা-কর্মীরা।
মেলায় বৃক্ষ, পরিবেশ ও শিশুদের বিনোদনকেন্দ্রিক বিভিন্ন আয়োজন করা হয়েছে।















