1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  7. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবী শিক্ষার্থী লামহার পাশে দোহার উপজেলা প্রশাসন

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভাবের কাছে হার না মেনে স্বপ্নের পেছনে ছুটছে ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী হাসিবা চৌধুরী লামহা। পড়ালেখা শেষ করে বড় হয়ে একজন চিকিৎসক হয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই তার একমাত্র মূল লক্ষ্য। তবে অর্থাভাব তার এই সুন্দর পথচলায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল।
লামহার বাবা পালামগঞ্জ বাজারে নৈশপ্রহরী (নাইট গার্ড) হিসেবে সামান্য বেতনে চাকরি করেন। সেই সীমিত আয়ে পরিবারের নিত্যদিনের খরচের যোগান দেওয়ার পর মেয়ের বই-খাতা ও পড়ালেখার খরচ চালানো অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে।
শিক্ষার্থীর এই অদম্য স্পৃহা ও মেধার মূল্যায়ন করে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজ মঙ্গলবার লামহার হাতে আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের এই নগদ সহায়তা তার শিক্ষা জীবনকে নির্বিঘ্ন রাখতে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
শিক্ষা নিয়ে নিজের বড় লক্ষ্যের কথা জানিয়ে লামহা আশাবাদ ব্যক্ত করে বলে, আগামী এসএসসি পরীক্ষায় সে পুরো দোহার উপজেলায় সর্বোচ্চ নম্বর পেতে চায়। জবাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার মনোবল আরও বাড়িয়ে দিয়ে পরামর্শ দেওয়া হয়—শুধু দোহার নয়, লক্ষ্য হোক পুরো ঢাকা জেলার মধ্যে সর্বোচ্চ নম্বর অর্জন করা।
মেধাবী কিন্তু অসচ্ছল এই ছাত্রীর স্বপ্ন পূরণে সমাজের বিত্তবান ও সুহৃদ ব্যক্তিদের এগিয়ে আসা প্রয়োজন। সঠিক পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে লামহার মতো প্রতিভাবান শিক্ষার্থীরাই ভবিষ্যতে সমাজ ও দেশের মুখ উজ্জ্বল করতে সক্ষম হবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

মেধাবী শিক্ষার্থী লামহার পাশে দোহার উপজেলা প্রশাসন

আপডেট সময় : ০২:১০:২৯ অপরাহ্ণ, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬