বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গাজীপুর মহানগরে আনন্দ র্যালি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আয়োজিত এ আনন্দ র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মহোদয়, গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি জননেতা মোঃ শওকত হোসেন সরকার এবং গাজীপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও গাজীপুর মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক এম. মঞ্জুরুল করিম রনি।
এ সময় গাজীপুর মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। র্যালিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় পতাকা ও ব্যানার নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
র্যালিতে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলনের কথা তুলে ধরেন। তারা দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর রাজনৈতিক আদর্শ ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানান।
আনন্দ র্যালিতে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।

























