মুরাদনগরে মাদকবিরোধী অভিযান, মাদক সেবনের দায়ে ১২ জনের ১৫ দিনের সাজা
কুমিল্লার মুরাদনগর থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক সেবনের অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মুরাদনগর থানা এলাকায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে এমরান (২৩), সবুজ (২৮), শাকিল (২০), রোদ্র বর্মন (১৮), রনক রবি দাশ (১৮), হৃদয় (১৮), দেলোয়ার (১৮), দুর্জয় চন্দ্র বর্মন (১৮), কামাল (২২), সেলিম (২৩), হাকিম (২৮) ও কামরুল (৩০)-কে আটক করা হয়।
পরে আইনানুগ প্রক্রিয়া শেষে মাদক সেবনের অপরাধে আটক ১২ জনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।


























