রাবিপ্রবির ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটির নেতৃত্বে আব্দুর রহমান ও লোরা চাকমা
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ম্যানেজমেন্ট বিভাগে উৎসবমুখর পরিবেশে ‘ম্যানেজমেন্ট বিজনেস সোসাইটি (এমবিএস) নির্বাচন-২০২৬’ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার মোহনা বিশ্বাস এবং নির্বাচন কমিশনার গৌরব চাকমা, রিটার্নিং অফিসার আকসাদুল হাসান রাকিব ও রোবাইয়া শারমিন চৌধুরীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
ঘোষিত ফলাফল অনুযায়ী:
– সভাপতি (প্রেসিডেন্ট): মো. আব্দুর রহমান
– সহ-সভাপতি (ভাইস প্রেসিডেন্ট): সানি দেওয়ানজী
– সাধারণ সম্পাদক: লোরা চাকমা
– যুগ্ম-সাধারণ সম্পাদক: পার্থ সারথি নাথ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়)
– সাংগঠনিক সম্পাদক: আনিসুর রহমান
– অফিস সম্পাদক: সৌরভ বৈদ্য
– অর্থ সম্পাদক: মোহাম্মদ সাকিবুল হাসান
– প্রচার ও প্রকাশনা সম্পাদক: অনিক চন্দ্র নাথ
– কার্যনির্বাহী সদস্য: ওমর ফারুক তাহিম, সজীব নাথ, পুনম চক্রবর্তী (তাহিম ও সজীব বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত)
ফলাফল ঘোষণার পর শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন নেতৃত্বের কাছে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা, এমবিএসকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তোলা। পাশাপাশি একাডেমিক কার্যক্রমের সঙ্গে দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি, গবেষণা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানো।
প্রধান নির্বাচন কমিশনার ও সহযোগী অধ্যাপক মোহনা বিশ্বাস বলেন, বেশিরভাগ প্রচারণা প্রার্থীরা অনলাইনে করেছেন। নির্বাচনে প্রচারণার কোনো সুনির্দিষ্ট নিয়ম ছিল না। তবে পরবর্তী বছর থেকে প্রচারণার সুনির্দিষ্ট নিয়ম যুক্ত করা হবে।























