1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া প্রেসে

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে নতুন বেতন কাঠামোর খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গতকালই পে স্কেলের খসড়া বিজি প্রেসে পাঠানো হয়েছে। সেখান থেকে খসড়াটি অর্থ মন্ত্রণালয়ে ফেরত আসার পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে এসআরও নম্বর দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে।

এর আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপন প্রকাশের কথা জানিয়েছিলেন। তবে প্রক্রিয়াগত কারণে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অর্থসচিব ড. খায়েরুজ্জামান মজুমদার জানিয়েছেন, আগামী রোববার (৬ সেপ্টেম্বর)নবম জাতীয় পে স্কেল-২০২৬-এর প্রজ্ঞাপন জারি করা হবে।

গত সোমবার মন্ত্রিসভায় নতুন বেতন কাঠামো অনুমোদন দেওয়া হয়। সরকার জানিয়েছে, নতুন পে স্কেলের প্রয়োজনীয় অর্থ মধ্যমেয়াদি বাজেট পরিকল্পনায় (এমটিবিএফ) আগেই বিবেচনায় রাখা হয়েছে। ফলে এর জন্য আলাদা করে আকস্মিক অর্থসংস্থানের প্রয়োজন হবে না।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৪:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

পে স্কেলের গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু, খসড়া প্রেসে

আপডেট সময় : ১০:৩৪:১৯ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬