1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আশুলিয়ায় একই কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আশুলিয়ার মধ্য জামগড়া এলাকার হযরত আলীর মালিকানাধীন একটি বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। নিহতরা স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে ওই কক্ষটি ভাড়া নিয়েছিলেন। শুক্রবার রাতে কক্ষটি থেকে পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে পুলিশে খবর দেন।

খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে ভোরে সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

আশুলিয়া থানার ডিউটি অফিসার (এসআই) রাসেল হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন পুরুষ, একজন নারী ও একটি শিশু রয়েছে। প্রাথমিকভাবে পুরুষটির গলায় গামছা প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে।

তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৪২:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

আশুলিয়ায় একই কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও শিশুর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৫:৪২:০৫ পূর্বাহ্ণ, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬