গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এঁর ঠাকুরগাঁও জেলা সফর উপলক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় এবং পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় কর্তৃক সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে রংপুর রেঞ্জের ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার, ঠাকুরগাঁও মহোদয় মহামান্য রাষ্ট্রপতির বাসভবন, সফরসূচির আওতাধীন গুরুত্বপূর্ণ স্থান, যাতায়াতের সড়ক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নিরাপত্তা পয়েন্ট পরিদর্শন করেন। এ সময় তাঁরা সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
মহামান্য রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব ও প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থাপনায় পারস্পরিক সমন্বয়, দায়িত্বশীলতা, সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।























