1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৩২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নাচোলে মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরি: যুবক গ্রেপ্তার, উদ্ধার ৫টি ব্যাটারি

মামুনার রশিদ বিশেষ প্রতিনিধি, চাপাইনবয়াবগঞ্জ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোবাইল টাওয়ার থেকে ব্যাটারি চুরির ঘটনায় শ্যামল সিং (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি যাওয়া আরও চারটিসহ মোট পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে নাচোল-নিয়ামতপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শ্যামল সিং নাচোল উপজেলার সোনাইচন্ডি-বসুন্ধরা এলাকার মৃত বিশ্বনাথ সিংয়ের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে জানিয়েছে পুলিশ।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নাচোল-নিয়ামতপুর সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায়। এ সময় শ্যামল সিংকে একটি মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ আটক করা হয়।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নাচোলের ভেরেন্ডি বাজার এলাকায় আরও একটি অভিযান চালায়। সেখান থেকে চুরি হওয়া আরও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়। এ নিয়ে মোট পাঁচটি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার হওয়া ব্যাটারিগুলো ভেরেন্ডি বাজার এলাকার একটি মোবাইল টাওয়ার থেকে চুরি করা হয়েছিল। পুলিশের দাবি, গ্রেপ্তার শ্যামল সিং মোবাইল টাওয়ারের ব্যাটারিসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের সদস্য।

এ ঘটনায় নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:০২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

নাচোলে মোবাইল টাওয়ারে ব্যাটারি চুরি: যুবক গ্রেপ্তার, উদ্ধার ৫টি ব্যাটারি

আপডেট সময় : ০৯:০২:৫০ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬