1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ প্রকাশের পর মেধাবী সাবিরার পাশে আবির হাসান মিলন

মো মোসেকুল ইসলাম নওগাঁ জেলা প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে নওগাঁর ধামইরহাট উপজেলার হতদরিদ্র মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তার ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ধামইরহাট পৌর শাখার সভাপতি আবির হাসান মিলন।
চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে বাসুদেবপুর বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সাবিরা আক্তার। আর্থিক সংকটের কারণে তার পড়াশোনা চালিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে সাবিরার অসহায়ত্বের কথা স্থানীয়দের নজরে আসে। পরে তার পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন আবির হাসান মিলন।
তিনি সাবিরার পরিবারের সঙ্গে দেখা করে তার পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করেন। এ সময় সাবিরার জন্য পড়ার টেবিল-চেয়ার, ছাতা, পানির পট, স্কুল ব্যাগসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ এবং পুষ্টিকর খাবার পৌঁছে দেন।
একই সঙ্গে পরিবারের সদস্যদের আশ্বস্ত করে আবির হাসান মিলন বলেন, সাবিরার পড়াশোনা, পোশাক-আশাকসহ প্রয়োজনীয় বিষয়গুলোর খোঁজখবর তিনি নিয়মিত রাখবেন এবং সাধ্য অনুযায়ী সহযোগিতা করবেন।
সহযোগিতা পেয়ে সাবিরা ও তার পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাবিরা ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের ও পরিবারের ভাগ্য পরিবর্তন করতে চায়।
স্থানীয়রা বলেন, সমাজের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে এভাবে বিত্তবান ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে তাদের শিক্ষাজীবন আরও সুন্দর ও নিশ্চিত হবে।
সংবাদ প্রকাশের পর সহযোগিতা পাওয়ায় সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মী এবং আবির হাসান মিলনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সাবিরার পরিবার।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:২১:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে

সংবাদ প্রকাশের পর মেধাবী সাবিরার পাশে আবির হাসান মিলন

আপডেট সময় : ০৮:২১:৩৯ পূর্বাহ্ণ, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬