ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
ঠাকুরগাঁও-১ জাতীয় সংসদ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হবে।
এর আগে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছিলেন, উপনির্বাচন আয়োজনের প্রস্তুতি এগিয়ে চলছে। ভোটগ্রহণে তথ্যপ্রযুক্তিনির্ভর পোস্টাল ভোটিং ব্যবস্থার প্রস্তুতিও নেওয়া হচ্ছে। পূজা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় রেখে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে জানিয়েছিলেন তিনি।





















