1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে ভাড়াটিয়া ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং সভা

শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং বহিরাগতদের সঠিক তথ্য সংরক্ষণের লক্ষ্যে ঢাকার দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে ভাড়াটিয়া তথ্য সংগ্রহ, ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটি পুলিশ, নবাবগঞ্জ থানার উদ্যোগে আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) সকাল সাড়ে ১০টায় কলেজ চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে মুক্ত রাখতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ একা কিছু করতে পারবে না, জনগণ ও শিক্ষার্থীদের সচেতন হয়ে তথ্য দিয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে হবে। কোনো অপরাধী যেন ছদ্মবেশে এলাকায় আশ্রয় নিতে না পারে, সেজন্য প্রত্যেক বাড়িওয়ালাকে সতর্কতার সাথে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণ করতে হবে।”
অনুষ্ঠানে স্থানীয় বাসা-বাড়ি ও মেসে অবস্থানরত শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ভাড়াটিয়াদের সঠিক তথ্য সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে উপস্থিত বাড়িওয়ালা, মেস মালিক, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘ভাড়াটিয়া তথ্য ফরম’ বিতরণ করা হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্রুততম সময়ের মধ্যে পূরণকৃত ফরম স্থানীয় থানায় জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
সভাপতির বক্তব্যে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, কমিউনিটি পুলিশিং সদস্যদের আইডি কার্ড ও নির্দিষ্ট পোশাকের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। তবে কমিউনিটি পুলিশিংয়ের পরিচয় ব্যবহার করে কেউ যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে না পারে, সে বিষয়ে কড়া হুঁশিয়ারি দেন তিনি। অতীতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা স্মরণ করিয়ে দিয়ে তিনি সদস্যদের স্বচ্ছতা বজায় রাখার তাগিদ দেন।
উক্ত মতবিনিময় সভা ও ফরম বিতরণ অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দোহার-নবাবগঞ্জ সরকারি কলেজে ভাড়াটিয়া ফরম বিতরণ ও কমিউনিটি পুলিশিং সভা

আপডেট সময় : ১০:৩২:৫৪ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬