1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মহাদেবপুর দুলালপাড়ার হিন্দু স্বর্ণ ব্যবসায়ী অলিফ দত্তকে কুপিয়ে হত্যা ও ৬ লাখ টাকা ৭ ভরি সোনা ছিনতাই

উজ্জ্বল কুমার সরকার নওগাঁঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

নওগাঁর মহাদেবপুর দুলাল পাড়া এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ী অলিফ দত্তকে কুপিয়ে হত্যা করে নগদ টাকা ও সোনা ছিনিয়ে নিয়েগেছে দুর্বৃত্তরা।

৭ সেপ্টেম্বর, ২০২৬ সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার বাড়ির আসার সময় একটি চিপা গলির ভেতর এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম অলিফ দত্ত( ৫২) । তিনি মহাদেবপুরের দুলাল পাড়ার বাসিন্দা এবং কাসা পট্রি এলাকার একটি সোনার দোকানের মালিক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে অলিফ দত্ত কাসা পট্রি এলাকায় নিজের সোনার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত পেছন থেকে তাকে অনুসরণ করতে থাকে। অলিফ দত্ত তার বাড়ির কাছাকাছি পৌঁছালে, আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ঘেরাও করে এবং ধারালো অস্ত্র ও চাইনি কুড়াল দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

তার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এলে দুর্বৃত্তরা টাকার ব্যাগ ও সোনা নিয়ে পালিয়ে যায়। পরে রক্তাক্ত ও গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত অলিফের ছোট ভাই প্রশান্ত দত্ত জানান, হামলাকারীরা অলিফের কাছে থাকা নগদ ৬ লাখ টাকা এবং ৭ ভরি সোনা ছিনিয়ে নিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মহাদেবপুর দুলালপাড়ার হিন্দু স্বর্ণ ব্যবসায়ী অলিফ দত্তকে কুপিয়ে হত্যা ও ৬ লাখ টাকা ৭ ভরি সোনা ছিনতাই

আপডেট সময় : ১২:২০:০২ অপরাহ্ণ, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬