লক্ষ্মীপুরে নিম্নমানের ঘি উৎপাদন করায় এক লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে নিম্নমানের ঘি উৎপাদন ও বিপণনের দায়ে আল-মদিনা, মামনী এবং এপি-১ নামীয় নকল ঘি এর ডিলার “প্রত্যয় ট্রেডার্সকে” নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী ১ লক্ষ টাকা জরিমানা প্রদানপূর্বক উক্ত অর্থ আদায় করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর মজুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রত্যয় ট্রেডার্স এর সত্ত্বাধিকারী নেপুন চন্দ্র দাস-কে নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর আওতায় এই জরিমানা প্রদান করা হয়।
লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ, লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম। এছাড়াও অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন লক্ষ্মীপুর জেলা নিরাপদ খাদ্য অফিসার সুমধু চক্রবর্তী, এনএসআই এর সদস্যবৃন্দ এবং ডিবি পুলিশের সদস্যবৃন্দ।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তারা।





















