1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  7. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  8. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরের হিলি কাস্টমস স্টেশনে ১.৫ টন নিষিদ্ধ, অখালাসকৃত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

সুলতান মাহমুদ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৪

অযোগ্য, অবৈধ ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রেখে হিলি কাস্টমস স্টেশন বিপুল পরিমাণ বাজেয়াপ্ত পণ্য ধ্বংস করেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশানঘাটের কাছে নির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে প্রায় ১.৫ (দেড়) টন নিষিদ্ধ, অখালাসকৃত ও মেয়াদোত্তীর্ণ আমদানিকৃত পণ্য ধ্বংস করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

হিলি স্থলবন্দরে বিভিন্ন সংস্থা কর্তৃক জব্দকৃত এসব পণ্যের মধ্যে ছিল খাদ্যপণ্য, প্রসাধনী সামগ্রী ও তামাকজাত দ্রব্য। জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশের কথা বিবেচনা করে এগুলো ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুরের সহকারী কমিশনার (ভূমি) মেহদী ইমামসহ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্থানীয় পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সীমান্ত দিয়ে অবৈধ ও নিম্নমানের পণ্যের অনুপ্রবেশ রোধে এবং রাজস্ব সুরক্ষায় হিলি কাস্টমসের এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে

দিনাজপুরের হিলি কাস্টমস স্টেশনে ১.৫ টন নিষিদ্ধ, অখালাসকৃত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

আপডেট সময় : ১২:৪১:৫৩ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬